মুন্সিগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

মুন্সিগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২
প্রতীকী ছবি, গ্রাফিক্স: এআই, টাইমস
Advertisement
Advertisement

মুন্সিগঞ্জের লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে সাগর (২৪) ও সানাউল (১৮) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুইজনই বেঁদে সম্প্রদায়ের বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ২টার দিকে সাতঘড়িয়া গ্রামের বিদ্যুতের তার চুরি করার সময় তাদের হাতেনাতে ধরে এলাকাবাসী। তারা দুটি ছাগল চুরির কথাও স্বীকার করে। পরে দুইজনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়।

এতে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসার জন্য সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad