সরকারি কাজে অবহেলা সহ্য করা হবে না: শ্রমমন্ত্রী

সরকারি কাজে অবহেলা সহ্য করা হবে না: শ্রমমন্ত্রী
Advertisement
Advertisement

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকারি কাজে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।

ঢাকায় শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বুধবার মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শ্রমমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘শ্রমিক ও মেহনতি মানুষের দেশ এই বাংলাদেশ। কিন্তু কোনো সরকারি সহায়তা বা সেবা দিতে আমরা অনলাইন সিস্টেমের বদলে এখনো পুরাতন কাগুজে পদ্ধতি ব্যবহার করছি তা অত্যন্ত দুঃখজনক।’

সেবার মানোন্নয়নে ৩২টি শ্রম কল্যাণ কেন্দ্রের সুবিধাভোগীদের পূর্ণাঙ্গ তালিকা দ্রুত তৈরির নির্দেশ দেন তিনি। পাশাপাশি তিনি শ্রম অধিদপ্তরের আইটি সেক্টরসহ চলমান সকল উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

আরও পড়ুন

মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারি কাজে কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না। যার যা দায়িত্ব, তাকেই তা সজাগ থেকে নিষ্ঠার সাথে পালন করতে হবে।

প্রতিটি স্তরে ব্যক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত করে শ্রমিক হয়রানিমুক্ত সেবা দিতে তিনি কর্মকর্তাদের আহবান জানান।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার বলেন, শিশুশ্রম একটি জঘন্য অপরাধ, যা প্রতিরোধে আমাদের সবাইকে কাজ করতে হবে। তাছাড়া শ্রমিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি শ্রম পরিদর্শকদের কাজ করতে নির্দেশনা দেন।

এ সময়  শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ফাহমিদা আক্তার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মো: মুনির হোসেন খান এবং শ্রম মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad