প্রতিবছর ৫ কোটি বৃক্ষরোপণ করবে সরকার: পরিবেশমন্ত্রী

প্রতিবছর ৫ কোটি বৃক্ষরোপণ করবে সরকার: পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য পূরণে সরকার প্রতিবছর পাঁচ কোটি বৃক্ষরোপণ করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

বুধবার সকালে সচিবালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও সংশ্লিষ্ট সেলের কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

বৈঠকে নির্বাচনী ইশতেহারে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে জোর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেসবের অগ্রগতির নিয়মিত পর্যালোচনা করছেন তিনি।

আবদুল আউয়াল মিন্টু জানান, মে মাস থেকে সারাদেশে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করে চলতি বছরেই পাঁচ কোটি চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এ উদ্যোগের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। এ সময় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

এ ছাড়া ‘বৃহৎ পরিসরে বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন বাণিজ্যে যুক্ত হওয়াই সরকারের মূল উদ্দেশ্য’ যোগ করেন পরিবেশমন্ত্রী। অন্যদিকে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে সম্ভাব্য জ্বালানি সংকটের বিষয়ে সরকার পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, তৈরি পোশাক খাতের পর কার্বন ট্রেডকে সম্ভাবনাময় বাণিজ্যিক খাত হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বন সৃজনের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জিআইএস প্রযুক্তির মাধ্যমে এসব কার্যক্রম মনিটরিং করা হবে।

এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সেলের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া দুপুরে কৃষক কার্ড চালুর বিষয়ে গঠিত কমিটির সভাও অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এসব বৈঠকে সংশ্লিষ্ট কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad