মিরপুরে আলিফ বাসে গুলি চালিয়ে দেওয়া হলো আগুন

মিরপুরে আলিফ বাসে গুলি চালিয়ে দেওয়া হলো আগুন
আলিফ পরিবহনের বাসে গুলি করার পর আগুন ধরিয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর মিরপুর সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে কয়েক রাউন্ড গুলি করার পর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে।

শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আলিফ কর্তৃপক্ষ জানিয়েছে, কিছুদিন আগে নেছার নামে এক ব্যক্তি চাঁদা দাবি করেছিলেন। পরে বাসের কর্মীদের আঘাতও করা হয়। গুলি ও আগুনের ঘটনার সঙ্গে ওই ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আলিফ পরিবহনের বাসে গুলি করার পর আগুন ধরিয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

বাসটির চালক জানান, সকালে বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছলে কয়েকজন হাতের ইশারা দিয়ে থামাতে বলেন। বাস থামানোর পর চালক ও তার সহকারীকে মারধর করার পর নামিয়ে দেওয়া হয়। এ সময় আতঙ্কে যাত্রীরাও বাস থেকে নেমে যান। পরে দুর্বৃত্তরা বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং আগুন ধরিয়ে দেয়।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান বলেন, ‘আলিফ পরিবহন থেকে সম্প্রতি কিছু কর্মী ছাঁটাই করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষুব্ধ ওই কর্মীরাই এ ঘটনা ঘটিয়েছে।’

বিষয়টি তদন্ত করা হচ্ছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad