মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি আনোয়ারুল হক মারা গেছেন

মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি আনোয়ারুল হক মারা গেছেন
সাবেক এমপি এবিএম আনোয়ারুল হক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এবিএম আনোয়ারুল হক মারা গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবিএম আনোয়ারুল হোক। সেইসঙ্গে তিনি পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

এবিএম আনোয়ারুল হকের জন্ম ১৯৪৯ সালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে। তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করে সড়ক ও জনপথ বিভাগে কর্মরত ছিলেন।

অবসরের পর তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।  এবং ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad