৩ মে থেকে সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী 

৩ মে থেকে সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী 
Advertisement
Advertisement

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় পর্যায়ক্রমে টিকাদান কর্মসূচি সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশাল জেলায় টিকাদান কার্যক্রম শুরু হবে। এরপর ৩ মে থেকে দেশের সব জেলা ও উপজেলায় একযোগে টিকাদান ও ভিটামিন ‘এ’ কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘আগামী ১২ই এপ্রিল থেকে আমরা ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন তার সাথে ময়মনসিংহ এবং বরিশাল জেলাকে কাভার করবো।

৩ মে থেকে বাংলাদেশের বাকি সমস্ত জেলা সমস্ত উপজেলায় একযোগে আমরা আমাদের এই টিকাদান কর্মসূচি এবং ভিটামিন এ কর্মসূচি চালু করব।’

এর মধ্যে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় হামের ঝুঁকি বেশি থাকায় সেসব এলাকায় টার্গেট করে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad