কেন্দ্রে গিয়েও টিকা না পাওয়ায় অভিভাবকদের ক্ষোভ

কেন্দ্রে গিয়েও টিকা না পাওয়ায় অভিভাবকদের ক্ষোভ
হামের টিকা নিতে কেন্দ্রে ভিড় করছেন অভিভাবকরা। ছবি: শামীম-উস-সালেহীন/টাইমস
Advertisement
Advertisement

হামের প্রকোপ মোকাবিলায় সরকার ঘোষিত বিশেষ ও জরুরি টিকাদান কর্মসূচি বাতিল হওয়ায় নির্ধারিত কেন্দ্রে গিয়েও হাম প্রতিরোধের টিকা নিতে পারেনি শিশুরা। ফলে সকাল থেকে শিশুদের নিয়ে টিকা কেন্দ্রে আসা শতাধিক অভিভাবক হতাশ হয়ে ফিরে যান।

রাজধানী ঢাকার মিরপুর ১২ এলাকার টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সরকারি ঘোষণা অনুযায়ী, রোববার সকাল ৯টা থেকে দেশের অতিঝুঁকিপূর্ণ ৩০ জেলায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য এই টিকাদান কর্মসূচি পরিচালিত হওয়ার কথা ছিল।

তবে সকালে হঠাৎ করেই মিরপুর ১২-তে কর্মসূচি স্থগিত হয়ে যাওয়ায় কেন্দ্রে উপস্থিত বহু অভিভাবক টিকা ছাড়াই শিশুদের নিয়ে ফিরে যেতে বাধ্য হন।

আরও পড়ুন

হুট করেই টিকা কর্মসূচি বাতিল করা হয়। ছবি: শামীম-উস-সালেহীন/টাইমস

এ ঘটনায় অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ ও উদ্বেগ দেখা যায়। ক্ষোভ জানিয়ে অনেকেই বলেন, আগে থেকে কোনো স্পষ্ট বার্তা না থাকায় তীব্র গরমেও ছোট ছোট শিশুদের নিয়ে কষ্ট করে কেন্দ্রে গিয়েও সেবা পাননি।

অভিভাবকরা উদ্বেগ জানিয়ে বলছেন, এমন গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচি হঠাৎ বাতিল হওয়ায় শিশুদের সুরক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত নতুন সময়সূচি ঘোষণা করা জরুরি।

এদিকে হাম সংক্রমণ মোকাবিলায় চৈত্রের তীব্র গরম ও কড়া রোদ উপেক্ষা করে সকাল থেকেই শিশুদের নিয়ে নিকটস্থ টিকাকেন্দ্রে ভিড় করছেন হাজারও অভিভাবক। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে টিকা নিচ্ছেন অনেকে।

টাইমস অব বাংলাদেশের ফটো সাংবাদিক শামীম-উস-সালেহীনের ক্যামেরায় ধরা পড়েছে সেই চিত্র।

ছবি: শামীম-উস-সালেহীন/টাইমস
ছবি: শামীম-উস-সালেহীন/টাইমস
ছবি: শামীম-উস-সালেহীন/টাইমস
ছবি: শামীম-উস-সালেহীন/টাইমস
ছবি: শামীম-উস-সালেহীন/টাইমস
ছবি: শামীম-উস-সালেহীন/টাইমস
ছবি: শামীম-উস-সালেহীন/টাইমস
ছবি: শামীম-উস-সালেহীন/টাইমস
Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad