মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মাদারীপুরে লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাগেরহাট জেলার রামপাল এলাকা থেকে নিহত লামিয়ার শশুরবাড়ির আত্মীয়ের বাসা থেকে মঙ্গলবার রাত ২ টা ৩০ মিনিটের দিকে লামিয়ার শশুর খোকন বেপারী (৫০), ননদ রিংকি বেগম(২৫) ও ননদ লিমা (২৮)কে আটক করা হয়।

গত ১৩ জুলাই মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের হাসনকান্দি গ্রামে লামিয়ার শশুরবাড়ি খোকন বেপারীর বাড়িতে পারিবারিক কলহের জেরে বিষাক্ত দ্রব্য সেবন করে আত্মহত্যার চেষ্টা করে।

পরে তাকে ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করলে ১৫ জুলাই লামিয়া মারা যায়।

এ ঘটনায় লামিয়ার মা নাসিমা বেগম ৫ জনকে আসামী করে মাদারীপুর সদর মডেল থানায় হত্যা মামলা করে। পরে মাদারীপুর থানা পুলিশ তিনজন আসামিকে গ্রেপ্তার করে। বাকী আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad