মাগুরায় পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

মাগুরায় পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মাগুরার মোহম্মদপুর উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো বোন। মঙ্গলবার সকালে মৌশা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- ওই গ্রামের আলী নূর এর মেয়ে রাইসা (২) ও নূরের ভাই আমিনুরের মেয়ে রাবিয়া (৩)।

পরিবারের সদস্যরা জানান, সকাল ৯ টার দিকে বৃষ্টির মধ্যে ওই দুই শিশু সবার অলক্ষ্যে খেলতে খেলতে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির সদস্যরা তাদের খুঁজতে বের হলে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদের দেহ দেখতে পায়।

দ্রুত তাদের উদ্ধার করে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে চিকিৎসক সাকিবুল হাসান তাদের মৃত ঘোষণা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad