খাগড়াছড়ির মাইসছড়ি বাজারের পাশের স্লুইস গেইটটি যেন গলার কাঁটা

খাগড়াছড়ির মাইসছড়ি বাজারের পাশের স্লুইস গেইটটি যেন গলার কাঁটা
Advertisement
Advertisement

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজারের কাছে নুনছড়ি ছড়ার ওপর নির্মিত স্লুইস গেইটটি এখন ক্ষতি ছাড়া কোন উপকারে আসছে না। এটি দ্রুত ভেঙে দেওয়ার দাবি এলাকাবাসীর।

কৃষি কাজের সেচের উদ্দেশ্যে ১৯৯৬ সালে নির্মাণ করা হয় স্লুইস গেইট। তবে এখন কৃষি কাজে উপকারের পরিবর্তে তা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। হালকা বৃষ্টিপাত হলে ছড়া দিয়ে ভেসে যাওয়া মরা গাছপালা, লতা পাতা, প্লাস্টিকসহ নানা খড়খুটো স্লুইস গেইটে আটকে পানি প্লাবিত হয়ে পাশের রাস্তাঘাট, দোকানপাটসহ অন্তত শতাধিক ঘরবাড়ি পানিতে ডুবে যায়। আর ক্ষতি হয় পাশে কৃষি জমিতে থাকা ফসলের।

স্থানীয় কৃষক মো. ইসমাইল ও মো. রুবেল হোসেন বলেন, নির্মাণের পর কয়েক বছর সেচের সুবিধা পেলেও, পরবর্তীতে কোনো সংস্কার না করায় সেচের সুবিধা থেকে বঞ্চিত হন তারা। সেই থেকে স্লুইস গেইটটি অবহেলায় অযত্নে পড়ে আছে।বর্তমানে স্লুইস গেইটের আশেপাশে বসতি গড়ে উঠেছে, নুনছড়ি ছড়া দিয়ে মরা গাছপালা, লতা পাতা, প্লাস্টিক ভেসে এসে গেইটের পানি প্রবাহে বাধা দেয়, এতে আশেপাশের এলাকা ডুবে গিয়ে জিনিসপত্র নষ্ট হয়। শুধু তাই নয় পাশের কৃষি জমিও প্লাবিত হয়ে ফসল নষ্ট হয়।

প্রায় ২০ বছরের বেশি সময় প্রতি বর্ষায় এভাবেই কষ্ট পাচ্ছেন বলে জানান এই দুই কৃষক। এই অবস্থায় অকেজো স্লুইস গেইটটি ভেঙে একটি সেতু তৈরি করে দেওয়ার দাবি এলাকাবাসীদের।

খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার রহমান বলেন, এই স্লুইস গেইটটি মূলত তারা নির্মাণ করেননি। এই বিষয়ে তিনি অবগত নন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad