বিকেএসপিতে তিন দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

বিকেএসপিতে তিন দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ক্রীড়াবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এক কর্মশালা বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। এই কর্মশালায় ‘স্পোর্টস, এক্সারসাইজ মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন উইথ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্লাহ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

তিনি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় অংশগ্রহণকারী ও আয়োজকদের অভিনন্দন জানান। এ সময় বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান এবং সেমিনারের অর্গানাইজিং সেক্রেটারি আবু তারেকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ছবি: সৌজন্যে

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আধুনিক ক্রীড়াঙ্গনে খেলোয়াড়দের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে ক্রীড়া চিকিৎসা, পুনর্বাসন এবং জরুরি স্বাস্থ্যসেবার গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

মাঠ পর্যায়ে দুর্ঘটনা বা আকস্মিক শারীরিক জটিলতা মোকাবিলায় বেসিক লাইফ সাপোর্ট বিষয়ক জ্ঞান ও দক্ষতা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ ক্রীড়াবিদ, প্রশিক্ষক, ফিজিওথেরাপিস্ট এবং ক্রীড়া-সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

এই প্রশিক্ষণ কর্মসূচিতে ক্রীড়া চিকিৎসা, আঘাত প্রতিরোধ, পুনর্বাসন ব্যবস্থাপনা এবং বেসিক লাইফ সাপোর্টের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞগণ তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় ঢাকা বিকেএসপি ও আঞ্চলিক বিকেএসপিসমূহসহ দেশের ১৬টি প্রতিষ্ঠানের মোট ১০০ জন প্রতিনিধি অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad