ভিসা জটিলতায় কানাডায় নিষিদ্ধ আইভরি কোস্টের ওয়াহি

ভিসা জটিলতায় কানাডায় নিষিদ্ধ আইভরি কোস্টের ওয়াহি
টুর্নামেন্টে ওয়াহি দ্বিতীয় খেলোয়াড়, যিনি কানাডায় প্রবেশের অনুমতি পেলেন না। ছবি: এক্স
Advertisement
Advertisement

 

শনিবার টরন্টোতে জার্মানির বিরুদ্ধে ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচের জন্য আইভরি কোস্টের স্ট্রাইকার ইলি ওয়াহিকে কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

বৃহস্পতিবার আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।

ফেডারেশন জানিয়েছে, কানাডার ভূখণ্ডে ওয়াহির প্রবেশের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন বা ভিসা মেলেনি। ফলে ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রেই অবস্থান করবেন, অন্যদিকে তার পুরো দল টরন্টোর উদ্দেশে রওনা হয়ে যাবে।

ঘানার থমাস পার্টেইয়ের পর যিনি ধর্ষণের অভিযোগে ব্রিটেনে বিচারের মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছেন ওয়াহি হলেন এই বিশ্বকাপের দ্বিতীয় খেলোয়াড়, যাকে কানাডায় প্রবেশ করতে দেওয়া হলো না।

অনুসন্ধানে জানা গেছে, ফ্রান্সে চলমান একটি ম্যাচ ফিক্সিং তদন্তের জের ধরেই ওয়াহির ভিসা প্রত্যাখ্যান করেছে কানাডিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বুধবার ফরাসি লিগ ওয়ানের নিস এবং মেটজের মধ্যকার ম্যাচটি ০-০ গোলে ড্র হয়েছিল।

আরও পড়ুন

ওই ম্যাচে ওয়াহি একটি হলুদ কার্ড পাবেন–এমন একটি ঘটনার ওপর আন্তর্জাতিক জুয়াড়িরা অস্বাভাবিক রকমের বড় অঙ্কের বাজি বা বেট ধরেছিল, যা ফরাসি ফুটবল লিগ কর্তৃপক্ষের নজরে আসে।

ম্যাচটিতে ওয়াহি সত্যি একটি হলুদ কার্ড পেয়েছিলেন। এর পরপরই লিগ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পুলিশ, জুয়া নিয়ন্ত্রণকারী সংস্থা এবং ফরাসি ফুটবল ফেডারেশনকে বিষয়টি খতিয়ে দেখার জন্য সর্তক করে।

মার্সেইয়ের প্রসিকিউটরের কার্যালয় নিশ্চিত করেছে, সংগঠিত জালিয়াতি, খেলাধুলোয় পরিকল্পিত দুর্নীতি, চোরাই মাল নেওয়া এবং অর্থ পাচারের গুরুতর অভিযোগের তদন্তের অংশ হিসেবে গত ২৯ মে এই ২৩ বছর বয়সী পেশাদার ফুটবলারকে আটক করা হয়েছিল। ওই খেলোয়াড়কে জিজ্ঞাসাবাদের পর কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন ছাড়াই ছেড়ে দেওয়া হলেও তদন্ত এখনও পুরোপুরি চলছে।

এর আগে, গত ১৫ জুন ফিলাডেলফিয়ায় ইকুয়েডরের বিরুদ্ধে আইভরি কোস্টের উদ্বোধনী ম্যাচে ওয়াহি মূল একাদশে খেলেছিলেন এবং সেই ম্যাচে তার দল ১-০ ব্যবধানে জয়লাভ করে। তার ভিসা বাতিলের বিষয়ে মন্তব্যের জন্য ওয়াহির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো সাড়া দেননি।

আইভরি কোস্ট ফেডারেশন জানিয়েছে, ওয়াহির বিরুদ্ধে কোনো বিচার বিভাগীয় বা প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। তাই তারা এই খেলোয়াড়ের প্রতি পূর্ণ সমর্থন বজায় রাখছে।

ফেডারেশন তাদের বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, ইলি ওয়াহি আইভরি কোস্ট জাতীয় দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই বহাল আছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad