বান্দরবানের থানচিতে ‘চাঁন্দের গাড়ি’ উল্টে ২ পর্যটক নিহত

বান্দরবানের থানচিতে ‘চাঁন্দের গাড়ি’ উল্টে ২ পর্যটক নিহত
বান্দরবানের থানচিতে ‘চাঁন্দের গাড়ি’ উলটে ২ পর্যটক নিহত। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বান্দরবানের থানচি উপজেলার তিন্দু বিকল্প সড়কে চাঁদের গাড়ি (যাত্রীবাহী জীপ) উল্টে গিয়ে দুই পর্যটক নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার বিকাল ৪টার দিকে আলীকদম-থানচি সড়কের ২১ কিলোমিটার পয়েন্টের অদূরে তিন্দু বিকল্প সড়কে এ দুর্ঘটনা ঘটে। থানচি থানার ওসি কানন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন মো. জসিম ও মো. জিয়াবুল। তাদের বাড়ি কক্সবাজারের খুটাখালি ইউনিয়নে। এ দুর্ঘটনায় মো. রাশেল, মো. লিটন শিকদার, কাদের হোসেন ও শাহজালাল মারাত্মকভাবে আহত হয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলিপাড়া জোনের সহকারী পরিচালক জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে বলিপাড়া জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত হোসেনের নির্দেশে তিন্দু ক্যাম্পের বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

আরও পড়ুন

জাকির হোসেন জানান, ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ এবং মারাত্মকভাবে জখম হওয়া পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।

এদিকে স্থানীয় সূত্রগুলো জানায়, আলীকদম সড়কে একটি চাঁদের গাড়ি ভাড়া করে এসব পর্যটক আলীকদম-থানচি সড়ক পথে এসে ২১ কিলোমিটার পয়েন্ট ধরে তিন্দু ঘাটের দিকে যাচ্ছিলেন।

সূত্রগুলো ধারণা করছে, তিন্দু বিকল্প সড়কের ঢালু অংশে এসে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কক্সবাজার জেলার চকরিয়া খুটাখালি থেকে এসব পর্যটক থানচির বিভিন্ন পর্যটন স্পট দেখতে আসেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad