সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আগামী ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি সমর্থিত নীল প্যানেল তথা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের প্রার্থী ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি পদে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এএম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রোববার রাতে দলটির শীর্ষ নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর সোমবার রাতে এই প্রার্থিতা চূড়ান্ত করা হয়।
এই প্যানেলের নেতৃত্বেই আসন্ন বার নির্বাচনে নীল প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।


