বিশ্ব সহায়ক প্রযুক্তি দিবসের শোভাযাত্রা

বিশ্ব সহায়ক প্রযুক্তি দিবসের শোভাযাত্রা
Advertisement
Advertisement

শারীরিক প্রতিবন্ধী, প্রবীণ ও বিশেষ সহযোগিতা দরকার এমন মানুষের জন্য সহায়ক প্রযুক্তি সহজলভ্য করার আহ্বান জানিয়ে বুধবার রাজধানীতে শোভাযাত্র করেছে চারটি সংগঠন।

বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট, ডাউন সিনেড্রোম সোসাইটি অব বাংলাদেশ, ময়মনসিংহ ডিজএবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট এবং সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজারস যৌথভাবে এ শোভাযাত্রা আয়োজন করে। বৃহস্পতিবার বিশ্ব সহায়ক প্রযুক্তি দিবস উপলক্ষে এ শোভাযাত্রা আয়োজন করা হয়।

বুধবার সকালে শোভাযাত্রাটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে হাইকোর্ট গেট প্রদক্ষিণ করে আবার প্রেস ক্লাবের সামনে ফিরে আসে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সাশ্রয়ী, উপযোগী ও মানসম্পন্ন সহায়ক প্রযুক্তর অধিকার নিশ্চিত করার দাবি জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad