বিএনপি ক্ষমতায় এলে খাল কাটা কর্মসূচি চালু হবে: সালাউদ্দিন টুকু

বিএনপি ক্ষমতায় এলে খাল কাটা কর্মসূচি চালু হবে: সালাউদ্দিন টুকু
শনিবার বিকালে টাঙ্গাইল সদর উপজেলায় কৃষক সমাবেশে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে পুনরায় ‘খাল কাটা কর্মসূচি’ চালু করা হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, ‘বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি পুনরায় চালু করা হবে। এই কর্মসূচির মাধ্যমে কৃষিজমিতে সেচের ব্যবস্থা হয়েছিল। খালে পানি না থাকলে শুষ্ক মৌসুমে কৃষকরা জমিতে ঠিকভাবে সেচ দিতে পারেন না, তাই খাল খননের মাধ্যমেই এ সমস্যা সমাধান করা হবে।’

শনিবার বিকালে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার গড়াশিন জাহানারা বেগম স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাউদ্দিন টুকু বলেন, ‘দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির ভিত্তি কৃষির ওপর নির্ভরশীল। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকদের প্রতি সম্মান ও প্রণোদনা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সার, বীজ ও কীটনাশকের সহজলভ্যতা বাড়ানো হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার প্রসার ঘটানো হবে।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘বিএনপি জনগণকে ভালোবাসে, জনগণও বিএনপিকে ভালোবাসে। তাই তারেক রহমান সবসময় বলেন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন।’

টাঙ্গাইলের কৃষিবিদ বৃন্দের আয়োজনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন কৃষিবিদ এসএম খালিদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ করিম প্রমুখ।

অনুষ্ঠানে করটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক কৃষক অংশ নেন। সমাবেশ শেষে প্রধান অতিথি কৃষকদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা, উন্নত জাতের বীজ, কৃষি ঔষধ এবং প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad