হাটিকুমরুলে ১১ দলীয় জোটের লংমার্চের পথসভা

হাটিকুমরুলে ১১ দলীয় জোটের লংমার্চের পথসভা
হাটিকুম্রুল পথসভায় বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

সিরাজগঞ্জের হাটিকুমরুলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিরাজগঞ্জের হাটিকুমরুলে ১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

তিনি বলেন, ‘সরকার যদি আট দফা ভালোয় ভালোয় মেনে না নেয়, তাহলে তা এক দফায় রূপ নেবে।’ তিনি সিরাজগঞ্জের নেতাকর্মী ও সমর্থকদের ভবিষ্যতে ঢাকায় লংমার্চের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

১১ দলীয় ঐক্যের দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।

পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের ১১ দলের নেতারা।

আরও পড়ুন

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর শাহীনুর আলমের সভাপতিত্বে শনিবার সকাল ৮টায় পথসভা শুরু হয়। আয়োজকদের দাবি, প্রখর রোদের মধ্যেও বিপুলসংখ্যক মানুষ এতে অংশ নেন। একপর্যায়ে পথসভাটি জনসভায় রূপ নেয়।

এর আগে, রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সকাল ৮টার দিকে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করে এবং পরে হাটিকুমরুলের পথসভায় যোগ দেয়।

হাটিকুমরুলের পথসভা শেষে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে রওনা হয়। পথে বগুড়ার মাটিডালি বিমান মোড় ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা করার কথা রয়েছে। পরে রংপুরের জিলা স্কুল মাঠে লংমার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ ছাড়া লংমার্চের নির্ধারিত রুটের বিভিন্ন স্থানে গণজমায়েত ও অনানুষ্ঠানিক পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় ১১ দলের নেতাকর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে লংমার্চের বহরকে অভ্যর্থনা জানাবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad