বিইউপিতে এসি মেরামতের সময় বিস্ফোরণ, দগ্ধ ৪

বিইউপিতে এসি মেরামতের সময় বিস্ফোরণ, দগ্ধ ৪
Advertisement
Advertisement

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে এসি মেরামতের সময় বিস্ফোরণে চারজন মিস্ত্রি দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে মিরপুর ক্যান্টনমেন্টে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, আল মামুন (৩১), সুজন (৩১), রাসেল আহমেদ (৪৫) ও সেলিম (৩০)।

দগ্ধরা জানান, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ২য় তলায় কিচেনের পাশে এসি মেরামত করছিলেন তারা। সেখানে এসির কম্প্রেশার মেশিন আগে থেকেই খুলে রাখা হয়। এরপর বিদ্যুৎ সংযোগও বন্ধ করা হয়। এর মধ্যে হঠাৎ একটি বিস্ফোরণ হয়। এতে ঝলসে যান তারা। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ওই চারজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad