বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন।
শুক্রবার সকালে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান তিনি।
বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসাইন তথ্যটি নিশ্চিত করেন।
এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় গত শনিবার স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। তিনি ম্যালেরিয়াসহ অন্য শারিরীক জটিলতায় ভুগছিলেন।
মাহবুবুর রহমান ১৯৯৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের ১৩তম ব্যাচে জাতীয় রাজস্ব বোর্ড, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের, অর্থ মন্ত্রণালয়ের অধীনে সহকারী কমিশনার হিসেবে যোগ দেন।
তিনি ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কাস্টম হাউস, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ডে ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার এবং অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।


