চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম

চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলবাজদের শেষ দিন ঘনিয়ে আসবে।

রোববার সকালে রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় নির্বাচনী প্রচার চলাকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে এখনো সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। একটি পক্ষ কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এসব চেষ্টা সফল হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারি চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে।’

নির্বাচনের গুরুত্ব তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য নয়, নতুন বাংলাদেশ গড়ার জন্য। ভোটারদের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে হবে এবং কাউকে কোনো বিনিময়, সুবিধা কিংবা মিথ্যা আশ্বাসের কারণে ভোট দেওয়া উচিত নয়।

যোগ্য ও সৎ প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যিনি সত্যিকার অর্থে এলাকার এবং দেশের পরিবর্তন করতে সক্ষম, তাকেই ভোট দিন।’

প্রচারকালে নাহিদ ইসলাম শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad