জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধি সংস্কার দাবি জাবি ছাত্রদলের

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধি সংস্কার দাবি জাবি ছাত্রদলের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: ফেসবুক থেকে
Advertisement
Advertisement

ঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধির জরুরি সংস্কার, উন্নয়ন ও সংরক্ষণের দাবিতে স্মারকলিপি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

রোববার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে দেওয়া স্মারকলিপিতে স্বাক্ষর করেন বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের জাবি শাখার আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। একইভাবে গণতন্ত্রের পক্ষে দীর্ঘদিনের আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অথচ রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘ সময় ধরে তাদের সমাধি কমপ্লেক্স যথাযথ রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ থেকে বঞ্চিত হয়েছে।

ছাত্রদলের নেতারা জানান, অতীতে সমাধির নাম পরিবর্তনসহ জাতীয় ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চালানো হয়েছিল, যা দেশের গণতন্ত্রকামী মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে। বর্তমানে লাখো মানুষের শ্রদ্ধা নিবেদনের স্থান হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও নিষ্ক্রিয়তা স্পষ্ট বলে তারা দাবি করেন।

আরও পড়ুন

স্মারকলিপিতে সমাধি কমপ্লেক্সের সার্বিক তদারকি ও নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য একটি কার্যকর ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা কাঠামো গঠনের দাবি জানানো হয়। একই সঙ্গে অতীতের অবহেলা ও গাফিলতির জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়।

এ সময় ছাত্রদলের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, সমাধির পবিত্রতা ও মর্যাদা রক্ষা, আধুনিক অবকাঠামো উন্নয়ন, নিয়মিত সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা এবং সমাধি কমপ্লেক্সকে জাতীয় গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানে রূপান্তর করা।

স্মারকলিপিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়, বিষয়টির জাতীয় গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত দৃশ্যমান সংস্কার কার্যক্রম শুরু না হলে সাধারণ জনগণ ও ছাত্রসমাজ তা গ্রহণ করবে না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad