গাজীপুরে ককটেল ফাটিয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ছিনতাই

গাজীপুরে ককটেল ফাটিয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ছিনতাই
ফাইল ছবি
Advertisement
Advertisement

গাজীপুরে গুলি ও ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুই কর্মচারীকে মারধর করে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, রোববার বিকাল সোয়া ৪টার দিকে চান্দনা চৌরাস্তার কাঁচা বাজারের কাছে এ ঘটনা ঘটে।

ওসি জানান, এদিন ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ভোগড়া বাইপাস এলাকা থেকে মোটরসাইকেলে করে ২৪ লাখ টাকা ওই ব্যাংকের চান্দনা চৌরাস্তা শাখায় জমা দিতে যাচ্ছিলেন এজেন্ট ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান ও তার সহকারী সোহরাব।

বিকাল সোয়া ৪টার দিকে তারা টাকা নিয়ে চান্দনা চৌরাস্তা কাঁচা বাজারের পশ্চিম পাশে কাজিমউদ্দিন চৌধুরী উচ্চবিদ্যালয়ের কাছে এসে পৌঁছালে ছিনতাইকারীরা দুই থেকে তিনটি মোটরসাইকেলে করে এসে তাদের গতিরোধ করে।

এক পর্যায়ে তারা কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে টাকা বহনকারী দুজনকে মারধর করে ওই এজেন্ট ব্যাংকিংয়ের টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad