বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই

বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই
সুনীল কর্মকার। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

শিল্পকলা পদক পাওয়া বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন। ময়মনসিংহ অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এই শিল্পী।

শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ময়মনসিংহ জেলা বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চারদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এই বাউল শিল্পী। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলো।

আরও পড়ুন

১৯৫৯ সালের ১৫ জানুয়ারি তৎকালীন পূর্ব ময়মনসিংহ, বর্তমানে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বারনাল গ্রামে জন্ম নেন সুনীল। বাবা দীনেশ কর্মকার এবং মা কমলা কর্মকার।

সুনীল কর্মকার বাউল মালজোড়া গান, মহাজনী গান ও লোকসংগীত গাইতেন। দৃষ্টিশক্তি না থাকলেও সাধনা, কণ্ঠের শক্তি ও সুরের গভীরতায় লোকসংগীতে তার একটি স্বতন্ত্র অবস্থান গড়ে ওঠে।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad