বাংলাদেশ বেতারের পোশাকবিধি নির্দেশনা বাতিল

বাংলাদেশ বেতারের পোশাকবিধি নির্দেশনা বাতিল
Advertisement
Advertisement

সমালোচনার মুখে বাংলাদেশ বেতার তার সংবাদ উপস্থাপকদের জন্য জারি করা পোশাকসংক্রান্ত অফিস আদেশ প্রত্যাহার করে নিয়েছে। আগের নির্দেশনা বাতিল করে নতুন অফিস আদেশ জারি করা হয়েছে।

বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের উপমহাপরিচালক তানিয়া নাজনীন স্বাক্ষরিত একটি অফিস আদেশে ফেসবুক লাইভে সংবাদ বুলেটিন প্রচারের সময় নারী ও পুরুষ উপস্থাপকদের নির্দিষ্ট পোশাকবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছিল।

নির্দেশনায় নারী উপস্থাপকদের ওড়নাসহ ফুলহাতা সাদামাটা সালোয়ার-কামিজ অথবা শাড়ি পরতে বলা হয়। একইসঙ্গে কপালে বড় টিপ পরা এবং এক পাশে ওড়না রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

পুরুষ উপস্থাপকদের ক্ষেত্রে ফুলহাতা শার্ট ও টাই পরার বিধান ছিল। তবে উৎসবের দিনগুলোতে পাঞ্জাবি পরার অনুমতি দেওয়া হলেও টি-শার্ট বা গেঞ্জি পরা নিষিদ্ধ রাখা হয়েছিল।

নির্দেশনাটি প্রকাশ হওয়ার পর বিভিন্ন মহল থেকে সমালোচনা ওঠে। এ প্রসঙ্গে বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ শরীফুল কাদের গণমাধ্যমকে বলেন, শালীনতা বজায় রাখার উদ্দেশ্যেই বিষয়টি জানানো হয়েছিল, তবে ভাষাগত কিছু ত্রুটি থেকে থাকতে পারে।

পরে কর্তৃপক্ষ আগের অফিস আদেশ বাতিল করে নতুন নির্দেশনা জারি করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad