বন্য শূকর ঠেকাতে পাতা বিদ্যুৎ ফাঁদেই প্রাণ গেল সাঁওতাল যুবকের

বন্য শূকর ঠেকাতে পাতা বিদ্যুৎ ফাঁদেই প্রাণ গেল সাঁওতাল যুবকের
Advertisement
Advertisement

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার এক লেবু বাগানে বন্যপ্রাণী তাড়ানোর জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সুনিল সাঁওতাল (৩৫) নামে এক সাঁওতাল যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুনিল সাঁওতাল একই এলাকার রবিয়া সাঁওতালের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার রাধানগর কমিউনিটি ক্লিনিক সংলগ্ন একটি লেবু বাগান লিজ নিয়ে চাষাবাদ করছিলেন ডলুবাড়ি এলাকার অর্জুন মিয়া। বাগানটিতে প্রায়ই বন্য শূকর ও বানরের পাল নেমে এসে ফল-ফসলের ক্ষতি করতো। এ কারণে বাগান রক্ষায় চারদিকে কাটা তারের বেড়া দিয়ে তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ তৈরি করা হয়।

সোমবার ভোরে সুনিল সাঁওতাল ঘাস কাটতে ওই লেবু বাগানে গিয়ে বিদ্যুতায়িত তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ ঘটনায় লিজগ্রহীতা অর্জুন মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। জমির মালিক আতিকুর রহমান জরিপের ফোন নম্বরেও সাড়া মেলেনি।

আরও পড়ুন

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, বাগানে বন্যপ্রাণীর আক্রমণ ঠেকাতে চারদিকে কাটা তারের বেড়া দেওয়া ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তারে বিদ্যুৎ সংযোগ ছিল এবং তাতেই বিদ্যুতায়িত হয়ে সুনিল সাঁওতালের মৃত্যু হয়েছে।’

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, ফসল রক্ষার নামে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার দিন দিন বাড়ছে, যা শুধু বন্যপ্রাণী নয়, মানুষের জীবনও কেড়ে নিচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad