প্রকাশ্যে এলো দেলুপি’র ট্রেইলার

প্রকাশ্যে এলো দেলুপি’র ট্রেইলার
‘দেলুপি’র ট্রেলারে অদিতি রায়
Advertisement
Advertisement

শুক্রবার (৩১ অক্টোবর) প্রকাশ্যে এলো ‘দেলিপু’ সিনেমার ট্রেইলার। প্রায় পৌনে দুই মিনিটের এই ট্রেইলারে দেখানো হয়েছে খুলনার প্রত্যন্ত এক অঞ্চলের জীবনধারা। যেখানে রাজনীতি আছে, ভালোবাসা আছে, প্রাকৃতিক দুর্যোগ আছে, যাত্রাশিল্পীদের সংগ্রাম আছে; আরও আছে জীবন বদলানোর গল্প।

‘দেলুপি’ খুলনায় মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর আর সারাদেশে ১৪ নভেম্বর। এর মধ্যে দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে  মোহাম্মদ তাওকীর ইসলামের।

‘দেলুপি’ সিনেমায় যারা অভিনয় করেছেন তারা সকলেই খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। সিনেমায় অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেনসহ আরও অনেকে।

সিনেমাতে পার্থ চরিত্রে অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস। তিনি বলেন, ‘আমার মনে হয়, এই সিনেমাতে অভিনয় করে আমার অভিনয় স্কিল অনেকখানি ডেভলপ করতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা এই টিমের সাথে কাজ করে আমি খুবই আনন্দিত।’

নুপুর চরিত্রে অভিনয় করা অদিতি রায় বলেন, ‘আমি আগে আমি যাত্রায় অভিনয় করেছি। সেখান থেকে এই জায়গায় আসা। যাত্রা আর এখানকার অভিনয়ে আলাদা। তবে মঞ্চের আর পর্দায় দুটো অন্যরকম ছিল। সেদিক থেকে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে আমার দেলুপি থেকে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad