রাজশাহী মহানগর এনসিপির নতুন আহ্বায়ক কমিটি

রাজশাহী মহানগর এনসিপির নতুন আহ্বায়ক কমিটি
মোবাশ্বের আলী (বাঁয়ে) ও আতিকুর রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

মোবাশ্বের আলীকে আহ্বায়ক ও আতিকুর রহমানকে সদস্য সচিব করে বৃহস্পতিবার রাতে ৬৪ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। দলের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এসব কথা জানানো হয়েছে।

দলীয় সূত্র বলছে, আগামী ৬ মাসের জন্য কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র। এর আগে গত ১৮ জুন রাজশাহী মহানগরে এনসিপির ১৮ সদস্যের সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়েছিল, যা ছিল তিন মাসের জন্য।

কমিটিতে চারজনকে যুগ্ম আহ্বায়ক, পাঁচজনকে যুগ্ম সদস্যসচিব, তিনজনকে সাংগঠনিক সম্পাদক এবং ৪৭ জনকে সদস্য করা হয়েছে।

আরও পড়ুন

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোবাশ্বের হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ারুল হক রবিন, হেলালুজ্জামান সরকার, সিরাজুল ইসলাম ও জেসমিন আরা পারভীন।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন মাহফুজুর রহমান জুয়েল। যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- মাহফুজুর রহমান বাবু, ফাহাবীর চৌধুরী, সালাউদ্দিন বাপ্পী, মোফাসিরুল ইসলাম ও উরসী মাহফিলা ফাতেহা।

সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন- আবু বক্কর সিদ্দিক উদয়, সানেফ সাফওয়ান ও আতিকুর রহমান। মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক পদে রয়েছেন আবির হাসনাত রুদ্র।

এনসিপির রাজশাহী মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী গণমাধ্যমকে জানান, রাজশাহীর জনগণের প্রত্যাশা পূরণে আগামীতে এনসিপি নেতৃত্ব দেবে। সে লক্ষ্যে এনসিপি কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad