পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৫৬ হাজার প্রবাসী ভোটার

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৫৬ হাজার প্রবাসী ভোটার
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ইতোমধ্যে ৪ লাখ ৫৬ হাজার ৮৭২ জন প্রবাসী ভোটদান সম্পন্ন করেছেন। এখনো ভোট দেননি এই সংখ্যা ৩ লাখেরও বেশি ভোটার।

শুক্রবার বিকাল পর্যন্ত প্রবাসীদের দেওয়া ভোটের ১ লাখ ৩৯ হাজার ৭৬৩ পোস্টাল ব্যালট দেশে পোঁছেছে। এদিন পোস্টাল ভোট বিডি অ্যাপ থেকে এই তথ্য জানা গেছে।

পোস্টাল ব্যালটের অ্যাপের তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ব্যালট হাতে পেয়েছেন ৫ লাখ ১৫ হাজার ৯৫৪ প্রবাসী।

ইতোমধ্যে ৪ লাখ ৫৪ হাজার ৪৭৮ জন প্রবাসী ভোট দিয়েছেন, তার মধ্যে ৪ লাখ ৬ হাজার ৪১১ জন ভোট দিয়ে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন। এখনো ভোট দেননি ৩ লাখ ১২ হাজার ৭১০ জন প্রবাসী ভোটার। এদিকে, ঠিকানা জটিলতায় বিভিন্ন দেশ থেকে ১১ হাজার ২২৬টি পোস্টাল ব্যালট সরবরাহ করা সম্ভব না হওয়ায় সেগুলো দেশে ফেরত এসেছে।

অন্যদিকে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন ভোটার। তাদের মধ্যে আইনি হেফাজতে থাকা ভোটার রয়েছেন ৬ হাজার ২৪০ জন।

আরও পড়ুন

২৬ জানুয়ারি থেকে দেশের অভ্যন্তরে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। এরই মধ্যে দেশের ভেতর থেকেও পোস্টাল ব্যালটে ভোট প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

দেশের ভিতরে পোস্টাল ব্যালটে ভোট দিতে আবেদনকারী ২ লাখ ৬৯ হাজার ভোটারের কাছে পাঠানো হয়েছে। যার মধ্যে ২ হাজার ৪৪২ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। আর ভোট দিয়ে দেশের বিভিন্ন পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন ১ হাজার ১৪৯ জন ভোটার। এ ছাড়া, ব্যালট নিয়েছে করেছে ৩ হাজার ৭৪৮ ভোটার।

এদিকে, পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দ্রুত নিকটন্থ পোস্ট অফিসে জমা দিতে বলেছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে নির্ধারিত সময়ের পরে ব্যালট পৌঁছালে গণনা করা হবে না বলে জানিয়েছে সংস্থাটি। গত শনিবার এমন তাগাদি দেয় ইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট প্রাপ্তির পর যত দ্রুত সম্ভব ভোট দিয়ে নিকটস্থ পোস্ট অফিস/ডাক বাক্সে হলুদ খাম জমা দিন। রিটার্নিং অফিসারের কাছে ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে চারটার মধ্যে ব্যালট পৌঁছালেই শুধু ভোট গণনায় সম্পৃক্ত হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad