‘ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই’

‘ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই’
জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী আলী আছগার | ছবি: টাইমস
Advertisement
Advertisement

ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী আলী আছগার। তিনি বলেছেন, ‘ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। ধর্মের ভিন্নতা থাকলেও বাংলাদেশ একটাই। বাংলাদেশ সবার। ধর্ম নিয়ে বাড়াবারি করতে সর্ব ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক এবং দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করব।’

শুক্রবার বিকাল ৫টায় পাবনার চাটমোহর প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। আলী আছগার পাবনা-৩ আসনের (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী।

মতবিনিময় সভায় তিনি জানান, জামায়াতের কর্মীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে, যা গণতন্ত্রের পরিপন্থী। একই সঙ্গে তার দলের নির্বাচনী অফিস বন্ধ করে দেওয়া হয়েছে এবং লিফলেট ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় বিএনপি প্রার্থীর নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ‘বিএনপি মনোনীত প্রার্থীর কর্মীরা এসব কাজ করছে। এ বিষয়ে আমরা ইতোমধ্যে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। প্রার্থীকে জরিমানা ও শোকজ করা হলেও এসব কর্মকাণ্ড বন্ধ হয়নি।’

আরও পড়ুন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলী আছগার বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে–এমন দাবি ভিত্তিহীন। এমন কোনো টিকিট থাকলে তা দেখাতে বলেন তিনি। সার্চলাইট দিয়ে খুঁজে দেখার আহ্বান জানিয়ে এই প্রার্থী বলেন, ‘কেউ যদি জান্নাতের টিকিট দেখাতে পারেন, তাহলে তারা রাজনীতি ছেড়ে দেবেন।’

এ ছাড়া সাধারণ মানুষের কাছ থেকে যে সাড়া মিলছে, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে তারা বিজয়ের ব্যাপারে আশাবাদী জানান আলী আছগার।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর সহসম্পাদক এস এম সোহেল, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফজলুর রহমান, চাটমোহর উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমানসহ জেলা ও চাটমোহর, ভাঙ্গুড়া এবং ফরিদপুর উপজেলার জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad