তুচ্ছ বিষয় নিয়ে বিবাদ, ৫ দিন পর নামাজরত শাশুড়িকে কুপিয়ে হত্যা

তুচ্ছ বিষয় নিয়ে বিবাদ, ৫ দিন পর নামাজরত শাশুড়িকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নামাজরত অবস্থায় শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ ছেনোয়ারা বেগমকে আটক করেছে পুলিশ।

শুক্রবার উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পূর্বপাড়া নতুন মসজিদের উত্তর পাশে আছরের নামাজের সময় এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে মো. ইদ্রিস জানান, এদিন দুপুরে তিনি সাগরে মাছ ধরতে যান। তার অনুপস্থিতির সুযোগে স্ত্রী ছেনোয়ারা নামাজরত অবস্থায় শাশুড়ির গলায় দা দিয়ে কোপ দেন।

ঘটনার পর ব্যবহৃত দা ঘরের চালের ওপর ছুড়ে ফেলে পালানোর চেষ্টা করেন তিনি। স্থানীয়দের সন্দেহ হলে ছেনোয়ারাকে আটক করা হয়। এক পর্যায়ে তিনি শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করলে পুলিশে খবর দেওয়া হয়।

আরও পড়ুন

প্রতিবেশীরা জানিয়েছেন, ঘটনার পাঁচ দিন আগে তুচ্ছ একটি বিষয় নিয়ে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হয়ে ছেনোয়ারা বাপের বাড়ি চলে যান। পরে বৃহস্পতিবার তিনি স্বামীর বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক আচরণ করেন। পরে শুক্রবার স্বামীর অনুপস্থিতির সুযোগেই তিনি এই হামলা চালান।

হামলার পর গুরুতর আহত শাশুড়ির গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ছেনোয়ারা বেগমকে আটক করেন।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad