সাতক্ষীরায় দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির ২২ নেতা বহিষ্কার

সাতক্ষীরায় দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির ২২ নেতা বহিষ্কার
Advertisement
Advertisement

দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচার চালানোর অভিযোগে সাতক্ষীরায় বিএনপির ২২ নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এ আদেশ দেন।

বহিষ্কৃত নেতাদের মধ্যে ১৭ জন হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা দলের নেতা। বহিষ্কৃত নেতারা হলেন কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন বিএনপির সদস্য ও নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শিহাবউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম বাবলু, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী খান।

আরও রয়েছেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল আজিজ গাইন, নলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিলন কুমার সরকার, মৌতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল কবীর, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আঙ্গুর, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাকির হোসেন, তারালী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনাজাত সানা, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. সফিরউদ্দীন সবুজ, কোষাধ্যক্ষ নুর ইসলাম মিলন, কুশুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য এস এম হাফিজুর রহমান বাবু ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য শেখ রবিউল ইসলাম।

এ ছাড়া আশাশুনি উপজেলা পাঁচজন রয়েছেন এই তালিকায়। তারা হলেন সাবেক যুগ্ম আহ্বায়ক মো. খায়রুল আহসান, সাবেক সদস্য জুলফিকার আলী জুলি, সাবেক সদস্য মিজানুর রহমান, আশাশুনি সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু হেনা মোস্তফা কামাল ও বুধহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম।

দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত এসব নেতা সাতক্ষীরা-৩ আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনের বিপরীতে বিদ্রোহী প্রার্থী শহিদুল আলমের পক্ষে প্রকাশ্যে প্রচার চালাচ্ছিলেন। এ কারণে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad