নির্বাচন বিলম্বে ‘ষড়যন্ত্র চলছে’, সতর্ক থাকুন: খন্দকার মোশাররফ

নির্বাচন বিলম্বে ‘ষড়যন্ত্র চলছে’, সতর্ক থাকুন: খন্দকার মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বে ‘দেশে ষড়যন্ত্র চলছে’ বলে অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘পিআরসহ আরও অনেক বিষয়ে নির্বাচনকে কেন্দ্র করে দেশে নানা ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের লক্ষ্য নির্বাচনকে বিলম্বিত করা বা বাতিল করে দেওয়া।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ’র আয়োজনে ‘তারেক রহমান: পলিটিক্স অ্যান্ড পলিসিস অ্যান্ড দ্য বিবিসি বাংলা ইন্টারভিউ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘কিছু দল যারা স্বৈরাচারী ও ফ্যাসিস্ট ছিল, তাদের কেউ কেউ এখন বিদেশে পালিয়ে আছে। তারা আবার ষড়যন্ত্র করবে না, এমন তো কথা নয়। দেশে কিছু ব্যক্তি নন-ইস্যুকে ইস্যু বানিয়ে সংকট তৈরি করার চেষ্টা করছে। সবাইকে সজাগ ও সর্তক থাকতে হবে।’

বিএনপির নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান বলেছেন, ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে। আমরা সরকারকে স্বাগত জানিয়েছি এবং নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ২৩৭টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। একটি আসন স্থগিত রাখা হয়েছে, ফলে ২৩৬টি আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে। আমরা চাই, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক—এ জন্য সব রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা কামনা করছি।’

পিআর বা প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির বিরোধিতা জানিয়ে তিনি বলেন, ‘এই পদ্ধতিতে সরকার গঠন জটিল হয়ে পড়ে এবং জনগণ সরাসরি প্রতিনিধিত্ব পায় না। এজন্য আমরা এই পদ্ধতির বিরোধিতা করেছি। আশা করি, অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করে দায়িত্ব শেষ করবে।’

অনুষ্ঠানে প্রয়াত দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার দৌহিত্রী এ্যান্ডেলিকা ম্যান্ডেলার ভিডিও বার্তা প্রচার করা হয় এবং অধ্যাপক আলিয়া হোসাইনের লিখিত বক্তব্য পাঠ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক তাজমেরী এস ইসলাম, এশিয়ান ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম হায়দার, বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার কমোডর শফিকুল ইসলাম, রোহিঙ্গাবিষয়ক বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মনজুর কাদের, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল লতিফ মাসুম, এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শাহজাহান খান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক দিল রওশন জান্নাত, মুসলিম ওয়ার্ল্ড রিসার্চ সেন্টারের প্রেসিডেন্ট ইশরাক হোসাইন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তওফিকুল ইসলাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, ঢাকা ফোরাম ইনিশিয়েটিভের আশফাক জামান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মোস্তফা হোসাইন, বিএআইইউএসটির অধ্যাপক আলমগীর মোহাম্মদ, ডেইলি নিউ নেশনের সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ইনকিলাবের মেহেদি হাসান পলাশ, ডিআরইউর সাবেক সভাপতি মুরসালিন নোমানী, কবি ইমরান মাহফুজ, ছাত্রদল নেতা আবিদুল ইসলাম, তানভীর আল হাদি মায়েদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারিয়া মেঘলা ও আপ বাংলাদেশের সালমান রিফাত প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad