জুলাই সনদ নিয়ে বিএনপি-জামায়াতের ‘মল্লযুদ্ধ’: পাটওয়ারী

জুলাই সনদ নিয়ে বিএনপি-জামায়াতের ‘মল্লযুদ্ধ’: পাটওয়ারী
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন নাসীরউদ্দীন পাটওয়ারী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী পরস্পরের সঙ্গে ‘মল্লযুদ্ধ’ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। দল দুটিকে আলোচনার টেবিলে বসে রাজনৈতিক সংকটের সমাধান করার আহ্বান জানিয়েছেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জামায়াত ও বিএনপির মধ্যে এখন মল্লযুদ্ধ চলছে। আমরা রাজনীতির নামে রাস্তায় ফাইট দেখতে চাই না। তাই মারামারি বন্ধে আমরা গতকাল থেকেই কিছু উদ্যোগ নিয়েছি।’

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এনসিপির এই নেতা বলেন, ‘সরকার এখন বলটা আপনাদের কোর্টে ঠেলে দিয়েছে। এখন যদি আপনারা সমাধান করতে না পারেন, সেটা আপনাদের জন্য লজ্জাকর হবে। তাই বিএনপি ও জামায়াতকে অনুরোধ করছি, আপনারা আলোচনার টেবিলে বসুন।’

পাটওয়ারী জানান, বিএনপি ও জামায়াতকে আলোচনায় আনতে তাদের সঙ্গে যোগাযোগ চলছে।

আরও পড়ুন

তিনি বলেন, ‘গতকাল নয় দলের একটি বৈঠক করেছি। যেখানে গণতন্ত্র মঞ্চের ছয়টি দল, এবি পার্টি, জাতীয় নাগরিক পার্টি এবং গণঅধিকার পরিষদ উপস্থিত ছিল।’

দেশ এখন এক সংকটময় সময় পার করছে উল্লেখ করে এই নেতা বলেন, ‘বিএনপি ও জামায়াত যদি জুলাই সনদের সংস্কার প্রক্রিয়ায় একমত হয় এবং সরকার গঠনের পর সেই সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়, তাহলে এনসিপি তাদের যেকোনো একটির সঙ্গে জোট গঠন করতে পারে।’

‘তবে বিচার ও সংস্কারের বিষয়ে সমাধান না হলে আমরা কোনো জোটে যাব না।’

সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad