নির্বাচন পেছানোর মতো কোনো শক্তি নেই: প্রেস সচিব

নির্বাচন পেছানোর মতো কোনো শক্তি নেই: প্রেস সচিব
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শফিকুল আলম। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখের আগেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘এটা পেছানোর মতো কোনো শক্তি নেই।’

শুক্রবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘মাইন্ডব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশনে’ এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, গণভোট বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। তবে এ বিষয়ে যে সিদ্ধান্তই আসুক না কেন, নির্বাচন সময়মতো হবে।

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকার অনেক বড় বড় কাজ করেছে জানিয়ে শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা দেশের মানুষের মঙ্গলে, গণতন্ত্রের স্বার্থে এবং সকল দলের মঙ্গল হয় এমন কাজ করছেন। এরই মধ্যে সরকার জুলাই সনদ ঘোষণা করেছে, সনদে স্বাক্ষরও হয়েছে।’

নির্বাচন সামনে রেখে সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রসঙ্গে তিনি বলেন, ‘এভাবে ৫০ বছর মিছিল করলেও কোনো লাভ হবে না।’

জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমির সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, উপউপাচার্য রেজাওয়ানুল হক ও নোয়াখালী জেলার জেলা অতিরিক্ত প্রশাসক ইসমাঈল হোসেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad