নিউইয়র্কে ভারী বৃষ্টিতে দুজনের মৃত্যু, ফ্লাইট বিঘ্নিত

নিউইয়র্কে ভারী বৃষ্টিতে দুজনের মৃত্যু, ফ্লাইট বিঘ্নিত
প্রবল বৃষ্টিতে নিউইয়র্ক শহরের রাস্তায় পানি জমে যায়। ছবি: রয়টার্স
Advertisement
Advertisement

নিউইয়র্কে ভারী বৃষ্টিতে দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। বৃষ্টির সঙ্গে ঝড় সৃষ্টি হওয়ায় ফ্লাইট চলাচলেও বিঘ্ন ঘটছে। কিছু এলাকায় বন্যার সতর্কতাও জারি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বৃষ্টি ও বন্যার ভিডিও ছড়িয়ে পড়েছে।

নিজের এক্স হ্যান্ডলে মেয়র অ্যাডামস লিখেছেন, ‘এই ঝড় ৩০ অক্টোবরের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে দিয়েছে। কয়েক ঘণ্টায় যে পরিমাণ বৃষ্টি হওয়ার পূর্বাভাস ছিল, তার বেশিরভাগই বিকালে ১০ মিনিটের মধ্যে ঝরে পড়েছে।’

আবহাওয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সেন্ট্রাল পার্কে রেকর্ড ১ দশমিক ৮৫ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে, যেখানে লা গার্ডিয়া বিমানবন্দরে ২ দশমিক শূন্য ইঞ্চি নিউ জার্সির নিয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ১ দশমিক ৯৯ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস ব্রঙ্কস, ব্রুকলিন এবং কুইন্সের কিছু অংশের জন্য উপকূলীয় বন্যার সতর্কতাও জারি করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad