ব্যান্ড সংগীত নিয়ে পথচলার গল্প শোনাবেন নকীব খান

ব্যান্ড সংগীত নিয়ে পথচলার গল্প শোনাবেন নকীব খান
নকীব খান। ছবি: মাছারাঙা টেলিভিশন
Advertisement
Advertisement

বাংলাদেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী নকীব খান। স্কুলছাত্র থাকা অবস্থায় ব্যান্ডের পথে যাত্রা শুরু করেন। প্রথমে চট্টগ্রামের স্থানীয় ব্যান্ড ‘বালার্ক’, পরবর্তীতে ‘সুরেলা’ থেকে যোগ দেন ‘সোলস’-এ। প্রায় দশ বছর ছিলেন ঐতিহ্যবাহী এই ব্যান্ডে।

সোলসের ‘মুখরিত জীবনের চলার পথে’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘তোরে পুতুলের মত করে সাজিয়ে’সহ অনেক জনপ্রিয় গানের সুরকার তিনি। এক পর্যায়ে সোলস ছেড়ে ঢাকায় এসে ’৮৫ সালে গঠন করেন ব্যান্ড ‘রেনেসাঁ’। শুরু হয় আরেক সাফল্যযাত্রা।

রেনেসাঁ’র প্রধান ভোকালিস্ট, কি-বোর্ডিস্ট, সুরকার, কম্পোজার হিসেবে কাজ করেন তিনি। উপহার দেন ‘ভালো লাগে জোছনা রাতে’, ‘আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়’, ‘হৃদয় কাদামাটির কোন মূর্তি নয়,’ ‘ও নদীরে তুই যাস কোথায় রে’, ‘আজ যে শিশু’র মতো অনেক জনপ্রিয় গান।

ব্যান্ডসংগীতের এই দীর্ঘ যাত্রায় নব্বই দশককে বিশেষভাবে মূল্যায়ন করেন তিনি।

তার ভাষায় ‘নব্বই দশক ছিলো আমাদের ব্যান্ডসংগীতের স্বর্ণালী সময়’। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন তিনি। নব্বইয়ে ব্যান্ডসংগীতের জাগরণের গল্প বলার পাশাপাশি নিজের ব্যান্ড ক্যারিয়ার, সোলসের দিনগুলো, রেনেসাঁ গঠন, জনপ্রিয় গানগুলোর সৃষ্টির ইতিহাস তুলে ধরেন। জানান অষ্টম শ্রেনীতে পড়ার সময় প্রথম গানের সুর করেন তিনি। আরও অনেক স্মৃতি রোমন্থন করতে গিয়ে নস্টালজিক হয়ে পড়েন। অকালে হারানো ব্যান্ডশিল্পীদের কথা বলতে গিয়ে বিষন্ন হন।

রিয়াদ শিমুলের গ্রন্থনা ও এস এম হুমায়ুন কবিরের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে শনিবার (১ নভেম্বর) রাত ১২ টায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad