নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন করা হবে। এর পাশাপাশি পুলিশ, র‌্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

রোববার ঢাকা-৩ আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগে প্রতি কেন্দ্রে দুইজন আনসার সদস্য থাকলেও এবার প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তার জন্য অতিরিক্ত একজন অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের গণমাধ্যমের দায়িত্বশীল প্রতিবেদনের কারণে পার্শ্ববর্তী অনেক দেশে মিথ্যা সংবাদ প্রচার বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন

তিনি সতর্ক করে বলেন, নিরীহ ও নিরপরাধ কেউ যেন আইনের আওতায় না আসে। টাকার লোভে অনেকের নামে জুলাই-আগস্টে মামলা হয়েছে, তবে কোনো নিরীহ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত বছরের জুলাইয়ের তুলনায় এ বছরের জুলাইয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। একসময় থানায় কেউ যেত না, আনসার বাহিনী বিদ্রোহ করেছিল এবং অন্যান্য বাহিনীও খুব সক্রিয় ছিল না। এখনো কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছানো যায়নি, তবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজনের কোনো সমস্যা নেই।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে, আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad