নির্বাচনের দিন গণভোট প্রত্যাহারের দাবি ৮ দলের

নির্বাচনের দিন গণভোট প্রত্যাহারের দাবি ৮ দলের
Advertisement
Advertisement

জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনে সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে জামায়াতসহ আন্দোলনরত আটটি দল।

বৃহস্পতিবার রাতে ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলগুলোর বৈঠক শেষে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ দাবি জানান।

তিনি বলেন,  ‘আট দল মনে করছে, গণভোট ইস্যুতে সরকারের গৃহীত সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। কারণ, একদিনে দুই ভোটের সিদ্ধান্তে জটিলতা তৈরি হবে, গণভোটের আবেদন গুরুত্বহীন হয়ে পড়বে।’

তিনি আরও বলেন, ‘দলগুলোর পূর্ব ঘোষিত শুক্রবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। শুক্রবার সকালে সংবাদ সস্মেলনে বিস্তারিত আরও জানাব। তাই শুক্রবারের ঢাকার কর্মসূচি স্থগিত করা হয়েছে।’

তাহের বলেন, ‘পূর্বঘোষিত রোববারেও শীর্ষ নেতাদের বৈঠক যথাসময়ে অনুষ্ঠিত হবে। তারপরও পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’

আরও পড়ুন

আট দলের দলের মধ্যে রয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। বৈঠকে সরকারের গৃহীত সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা হয়।

এদিকে, এই ব্রিফিংয়ের আগে সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নায়েবে আমিরগণ, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলগণসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ অংশ নেন।

বৈঠকে প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনা করে বলা হয়, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজনের ঘোষণা জাতির নিকট গ্রহণযোগ্য হয়নি এবং গণদাবি মানা হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad