নিখোঁজের ৩ দিন পর নরসিংদীতে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার

নিখোঁজের ৩ দিন পর নরসিংদীতে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

নিখোঁজের তিনদিন পর নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসি থেকে হাত পা ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শাহজাহান তালুকদার (৭৫)।

রোববার দুপুরে কারখানাটির নাগমন্দিরের পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহজাহান জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ভাগ্যেরপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সকালে কারখানা এলাকার মন্দিরের পাশে কাজ করার সময় কয়েকজন ব্যক্তি অজ্ঞাত একটি মরদেহ পড়ে থাকতে দেখে কারখানা কর্তৃপক্ষকে খবর দেয়। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের দুই হাত,পায়ের আঙ্গুল ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিক পরিচয় শনাক্ত না হলেও পরে পরিচয় পাওয়া গেছে। তার ছেলে তিনদিন আগে এ বিষয়ে থানায় নিখোঁজ জিডি করেছিলেন। নিখোঁজ ব্যক্তি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন বলে জানিয়েছিল পরিবার। ধারণা করা হচ্ছে হত্যাকারীরা মরদেহটি গুম করার জন্য নির্জন স্থানে ফেলে গেছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad