নতুন সরকারের কাজ হলো মানুষের সমর্থন ধরে রাখা: নুরুল হক

নতুন সরকারের কাজ হলো মানুষের সমর্থন ধরে রাখা: নুরুল হক
মাদারীপুরের মস্তফাপুর চত্বরে এক পথসভায় কথা বলেন নুরুল হক নুর। শুক্রবার দুপুরে নিজ এলাকায় যাওয়ার পথে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

নতুন সরকারের কাজ হলো মানুষের সমর্থন ধরে রাখা বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেছেন, ‘নতুন সরকারের কাজ হলো মানুষের জন্য কাজ করে তাদের মন জয় করা এবং সমর্থন ধরে রাখা।’

শুক্রবার দুপুরে নিজ এলাকায় যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর চত্বরে এক পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার যে কমিটমেন্ট করেছিল, সেই ফ্যামিলি কার্ড ১০ মার্চ থেকে শুরু হবে। কৃষক কার্ড নিয়েও সরকারের কমিটমেন্ট রয়েছে। সরকার প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নুর বলেন, ‘আপনাদের আরেকটু সুশৃঙ্খল হতে হবে এবং সুশৃঙ্খলভাবে কার্যক্রমগুলো করতে হবে। না হলে মানুষ আপনাদের সম্মান করবে না, আপনাদের ডাকেও আসবে না।’

পথসভায় গণঅধিকার পরিষদের মাদারীপুর জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad