নড়াইলে কিশোরী ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

নড়াইলে কিশোরী ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নড়াইলের কালিয়া উপজেলায় ১০ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে উপজেলার  নড়াগাতী থানার উত্তর মহাজন গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম আসাদ (৪৮)। ঘটনার পর তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটির বাবা-মা বাড়িতে ছিলেন না। এই সুযোগে অভিযুক্ত আসাদ কিশোরীর ঘরে ঢুকে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে।

নড়াগাতী থানা, নড়াইল। ছবি: টাইমস

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে পুলিশ। পরে তাকে আহত অবস্থায় চিকিৎসার জন্য কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, ভুক্তভোগী কিশোরীকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad