ঝিনাইদহে ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্বে কৃষকদল নেতা নিহত   

ঝিনাইদহে ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্বে কৃষকদল নেতা নিহত   
লাশ ঘরের সামনে নিহতের পরিবারের আহাজারি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে আবুল কাশেম (৪৫) নামে এক কৃষকদল নেতা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার কুল্যাগাছা ভাতুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত কাশেম হরিণাকুণ্ডু উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক এবং কুল্যাগাছা ভাতুড়িয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

কুল্যাগাছা ভাতুড়িয়া গ্রামের রিয়াদ হোসেন জানান, ফেসবুকের পোস্ট ঘিরে আবুল কাশেমের বাড়ির পাশে ঝগড়া-বিবাদ চলছিল। কাশেম বাড়ি থেকে এসে পরিস্থিতি দেখে এগিয়ে যান। একপর্যায় তার ওপরও হামলা হয়।

এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাশেমকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের জানান, আবুল কাশেমকে রাত ৯টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

নিহতের শরীরে রক্তক্ষণের কোনো চিহ্ন নেই উল্লেখ করে তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, ফেসবুক স্ট্যাটাস নিয়ে দ্বন্দ্বের জেরে চাচাতো ভাইদের হামলায় আবুল কাশেম নিহত হয়েছেন। মরদেহ বর্তমানে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রয়েছে।

তিনি বলেন, থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঠিক কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত করছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad