ধানমন্ডি ৩২-এ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড

ধানমন্ডি ৩২-এ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড
ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

ঢাকার ধানমন্ডি-৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি আবারও গুঁড়িয়ে দেওয়ার জন্য দুটি বুলডোজার নিয়ে সেখানে যাওয়া বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়েছে।

তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে সেনাবাহিনীর সদস্যরা। এসময় ছোঁড়া হয়েছে ৪টি সাউন্ড গ্রেনেড।

আন্দোলনকারীরাও পুলিশের উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপ করলে তাদের আবারও ধাওয়া দিয়ে সরিয়ে দেয় পুলিশ। ইটপাটকেলের আঘাতে এক পুলিশ কর্মকর্তা আহত হন।

ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার দিনে দুপুর ১২টার দিকে সেখানে বুলডোজার নিয়ে যান একদল বিক্ষোভকারী।

স্থানীয়রা জানান, ঢাকা কলেজের সামনে থেকে ট্রাকে করে বুলডোজার নিয়ে এসেছেন তারা। এ সময় ‘ফ্যাসিবাদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’ সহ নানা স্লোগান দিতে থাকেন। পরে ধানমন্ডি ৩২ নং সড়কের প্রবেশমুখে অবস্থান করেন। এ সময় শেখ হাসিনার ফাঁসির দাবি জানান তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad