স্ত্রী-কন্যাসহ নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্ত্রী-কন্যাসহ নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং মেয়ে এস আমরীন রাখীর ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব ব্যাংকের হিসাবে দুই কোটি ৮৯ লাখ ৮৯ হাজার ৩৫৬ টাকা রয়েছে।

সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ বিশেষ জজ শিহাবুল ইসলাম এ আদেশ দেন।

দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং তাদের মেয়ে এস আমরীন রাখীর নামে বিভিন্ন ব্যাংক হিসাবে মোট ৩২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকার সন্দেহজনক লেনদেন হয়। এর মধ্যে প্রায় ১৭ কোটি ৫৫ লাখ টাকা জমা এবং ১৪ কোটি ৬২ লাখ টাকা তোলা হয়েছে। তাদের এসব অর্থের উৎস বৈধ নয়। দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত অবৈধ অর্থ লুকাতে এ লেনদেন করা হয়েছে, যা মানিলন্ডারিংয়ের অপরাধ।

এ ছাড়াও তাদের এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যবসাপ্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবের টাকা অন্যত্র স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। এ জন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব ব্যাংক হিসাবের অর্থ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad