কুমিল্লার সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল বাতেনের মৃত্যু

কুমিল্লার সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল বাতেনের মৃত্যু
মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল বাতেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কুমিল্লার মোহনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এএইচএম আবদুল বাতেন ওরফে হোসেন মোল্লা (৭০) মারা গেছেন।

রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি, এক আগে অসুস্থতার কারণে কয়েক সপ্তাহ হাসপাতালে ছিলেন।

আবদুল বাতেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামের প্রখ্যাত ইসলামী শিক্ষক ও ইমাম আবদুর রহমানের ছোট ছেলে। পরিবারের সদস্যদের নিয়ে তিনি ঢাকার শাহজাদপুরে বসবাস করতেন।

ঢাকার শাহজাদপুরের একটি মসজিদে রোববার রাতেই তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে ছোটনা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

১৯৯০ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রায় ১৩ বছর নির্বাচিত চেয়ারম্যান হিসেবে মোহনপুর ইউপির দায়িত্ব পালন করেন আবদুল বাতেন। জনসেবার স্বীকৃতি হিসেবে বিভিন্ন সময়ে একাধিক পুরস্কারেও ভূষিত হয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad