দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস নদীতে, হতাহতের আশঙ্কা

দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস নদীতে, হতাহতের আশঙ্কা
দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। বাসটিতে অর্ধশত যাত্রী ছিল বলে জানা গেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বুধবার বিকাল সোয়া ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠেছেন। তবে অধিকাংশ যাত্রীই নদীতে তলিয়ে গেছেন।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম কাজ করছে। ঢাকা সদর দপ্তর থেকে আরও ডুবুরি টিম সেখানে যাচ্ছে বলে জানা গেছে। এ ছাড়া পুলিশের সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।

আরও পড়ুন

ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসটি নদীর ৩০ ফুট গভীরে তলিয়ে গেছে। বাসটি শনাক্ত করা গেছে। বিআইডব্লিউটিএ-এর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহযোগিতায় বাসটি উত্তোলনের চেষ্টা চলছে।

এদিকে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, নৌপুলিশ, সেনাবাহিনী, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তর সংস্থা ও স্থানীয় ডুবুরি দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

স্থানীয় বাসিন্দা রাজীব বলেন, ‘আমরা চারজনের মরদেহ উদ্ধার হতে দেখেছি। কয়েকজন আহতকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকেই এখনো নিখোঁজ, স্বজনরা ঘাটে এসে খোঁজ করছেন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর