দেশে হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

দেশে হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত এক শিশু। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গত ২৪ ঘণ্টায় দেশে হামের সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে দুইজন রোগীর। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামে মোট ৭৩৫ জন এবং নিশ্চিত হামে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯৯৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ৭৯ জনের পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৫ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৬৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ১ লাখ ২৬ হাজার ৫৪০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৫ হাজার ৭৩৯ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে মোট ১ লাখ ৯ হাজার ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫ হাজার ১৯৮ জন।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৬৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রামে ১৯৪ জন, বরিশালে ১২৬ জন এবং সিলেটে ১০২ জন রোগী শনাক্ত হয়। চট্টগ্রাম বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ২৩ হাজার ১১৭ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে, অন্যদিকে ঢাকা বিভাগে নিশ্চিত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, ৯ হাজার ৭১৪ জন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad