কক্সবাজারে ‌র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

কক্সবাজারে ‌র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার
উদ্ধার করা অস্ত্রসমূহ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইংগাকাটা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তিনটি দেশীয় একনলা বন্দুক ও তিনটি ধারালো দেশীয় অস্ত্র (দা) উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রগুলো বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে বাহিনীটি।

বুধবার ভোর সাড়ে ৬টার দিকে র‌্যাব-১৫-এর সিপিএসসি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, রামু উপজেলার ৯ নম্বর খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের থোয়াইংগাকাটা গ্রামে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ডাকাতির উদ্দেশ্যে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও ধারালো সরঞ্জাম মজুদ করে রেখেছে। পরে তথ্যের সত্যতা যাচাই করে অভিযান চালানো হয়।

অভিযানের সময় ওই এলাকার মো. শাহজাহান (৩৬) নামে এক ব্যক্তির বসতবাড়ির উত্তর পাশে পুকুরসংলগ্ন ফাঁকা স্থান থেকে পরিত্যক্ত ও বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় তিনটি দেশীয় একনলা বন্দুক এবং কাঠের হাতলযুক্ত তিনটি ধারালো দেশীয় অস্ত্র (দা) উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ডাকাতির উদ্দেশ্যে লুকিয়ে রাখা তিনটি দেশীয় একনলা বন্দুক ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত ও অবৈধ অস্ত্র কারবারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad