দেশে গুপ্ত স্বৈরাচারের আশঙ্কা: তারেক রহমান

দেশে গুপ্ত স্বৈরাচারের আশঙ্কা: তারেক রহমান
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে, যা থেকে জাতিকে রক্ষা করতে হবে।

তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলাদেশকে গঠন করতে হবে, আর এর কোনো বিকল্প নেই।‘

শনিবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘জনগণই সব ক্ষমতার উৎস, তাই আমাদের জনগণের সঙ্গে থাকতে হবে। জনগণ যেভাবে চায়, সেভাবে আমাদের চলতে হবে। তাদের প্রত্যাশা পূরণ করতে হবে। আমাদের একটাই লক্ষ্য, সেটি হচ্ছে বাংলাদেশের স্বার্থে কাজ করা।‘

তিনি বলেন, ‘গত ১৬ বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, এবং অনেক নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন, বহু নেতাকর্মী পঙ্গুত্ববরণ করেছেন। স্বৈরাচারের পতন হয়েছে, এখন আমাদের কাজ হচ্ছে দেশ গঠন এবং পুনর্গঠন।’

আরও পড়ুন

‘এই দেশের জনগণের কাঁধে ১৬ বছর স্বৈরাচারের বোঝা ছিল। জনগণ সেই স্বৈরাচারকে বিদায় করেছে। এখন আমাদের দেশ গড়তে জনগণের পাশে থাকতে হবে,’ যোগ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এখন আমাদের কাজ শুধু বক্তৃতা নয়, মাঠে নেমে কাজ করা। দেশের গণতন্ত্রকামী দলগুলোকে নিয়ে কাজ করতে হবে।’

সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন সভাপতিত্ব করেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, এবং আরও অনেক নেতা।

এই সম্মেলনে উপস্থিত ছিলেন দুই হাজারেরও বেশি কাউন্সিলর, ডেলিগেট এবং দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad