দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
ঢাকায় বৃষ্টিতে তারুণ্যের উচ্ছ্বাস। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

টানা বৃষ্টির পর ঢাকায় সূর্যের দেখা মেলে সোমবার সকালে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ আট বিভাগের বেশিরভাগ জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।

আগামী পাঁচদিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। তার মধ্যে সূর্যের দেখা মিলতেই বৃদ্ধি পেতে পারে দিনের তাপমাত্রা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার দিনের প্রথমার্ধে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন অবস্থা বিরাজ করতে পারে। এছাড়া বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন

অধিদপ্তরের তথ্যে আরও বলা হয়, এদিন সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এর আগে, রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর